Header Border

ঢাকা, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৫.২৬°সে
শিরোনাম
বড়লেখায় আলোচনায় এ.বি সিদ্দিক দুলাল: তরুণদের আগ্রহ, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংযোগ দক্ষিণভাগে জমিয়ত পরিবারের যৌথ আলোচনা সভা, সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থানে শাহাদাত বরণ করলেন হাদি ঢাকা-৮ এর এমপি পদপার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, হাসপাতালে নাজুক অবস্থায় ভর্তি ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ডাটা বিনামূল্যে চাঁদাবাজির বিরুদ্ধে বজ্র প্রতিবাদ – মোঃ রাসেল আহমেদ নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা দারিদ্রতা হার মানেনি সুব্রত, অসুস্থ শরীর নিয়েই এসএসসি-তে জিপিএ-৫ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ বাহাদুর গ্রেফতার

দারিদ্রতা হার মানেনি সুব্রত, অসুস্থ শরীর নিয়েই এসএসসি-তে জিপিএ-৫

সালথার মেধাবী শিক্ষার্থীর চোখে আজও অনিশ্চিত ভবিষ্যৎ

বড়দিগন্ত প্রতিবেদকঃ

অভাব-অনটনের কঠিন জীবন আর অসুস্থ শরীর—সব কিছু উপেক্ষা করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ফরিদপুরের সালথা উপজেলার সুব্রত কুমার কুণ্ড। পরীক্ষার আগে কান্নাজড়িত কণ্ঠে মাকে বলেছিলেন, “আমি ফেল করবো মা।” কিন্তু আজ সে পরিবারের গর্ব, এলাকাবাসীর অনুপ্রেরণা।

সুব্রত ফরিদপুর জেলার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদি গ্রামের বাসিন্দা। বাবা সুধীর কুন্ডু একজন ক্ষুদ্র মুদি দোকানদার, মা গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে সুব্রত দ্বিতীয়। সংসারে চরম অর্থকষ্ট, এমনকি ঘরে সাধারণ মোবাইল ফোনও নেই।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সে বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশ নেয়। পরীক্ষার আগে সে দীর্ঘদিন জ্বরে ভুগেছে, ছিল সর্দি-কাশি। তবুও মায়ের সাহস, বাবার অনুপ্রেরণায় সে পরীক্ষা দিয়েছে নিয়মিতভাবে।

ফলাফলে দেখা গেছে, সুব্রতের বিদ্যালয়ে পাসের হার মাত্র ৩৩.৩৩ শতাংশ—৬৪ জনের মধ্যে পাস করেছে মাত্র ২১ জন। সেই কঠিন বাস্তবতায়ও সুব্রত পেয়েছে সর্বোচ্চ গ্রেড—জিপিএ-৫।

তবে এই সাফল্যের পেছনে যে সংগ্রাম, তা ছিল নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আজ সুব্রতের ভবিষ্যৎ অনিশ্চিত—কলেজে ভর্তি হওয়া, বই-খাতা কেনা, এমনকি কোচিং-এ পড়ার সুযোগ—সবকিছুই এখন প্রশ্নবিদ্ধ তার পরিবারের আর্থিক সংকটে।

সুব্রতের মা-বাবা বলেন, “ছেলেটা খুব কষ্ট করে এতদূর এসেছে। যদি কেউ তার পাশে দাঁড়াতেন, সে আরও অনেক দূর এগিয়ে যেতে পারত, দেশের জন্য কিছু করতে পারত।”

সুব্রতের এই সাফল্যে প্রশংসা জানিয়েছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আনিছুর রহমান বালী। তিনি বলেন,
“সুব্রত জিপিএ-৫ পাওয়ায় তাকে অভিনন্দন জানাই। তার পড়াশোনার ক্ষেত্রে ভবিষ্যতে যেকোনো সহায়তায় উপজেলা প্রশাসন পাশে থাকবে।”

 

তথ্যসূত্র: স্থানীয় প্রতিনিধি।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের সম্ভাবনা
এসএসসি রেজাল্ট ২০২৫ কবে প্রকাশ হবে? সম্ভাব্য তারিখ ও প্রস্তুতির শেষ মুহূর্ত
মতলব উত্তর উপজেলায় ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, শিশুরা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত

আরও খবর