Header Border

ঢাকা, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.১°সে
শিরোনাম
বড়লেখায় আলোচনায় এ.বি সিদ্দিক দুলাল: তরুণদের আগ্রহ, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংযোগ দক্ষিণভাগে জমিয়ত পরিবারের যৌথ আলোচনা সভা, সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থানে শাহাদাত বরণ করলেন হাদি ঢাকা-৮ এর এমপি পদপার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, হাসপাতালে নাজুক অবস্থায় ভর্তি ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ডাটা বিনামূল্যে চাঁদাবাজির বিরুদ্ধে বজ্র প্রতিবাদ – মোঃ রাসেল আহমেদ নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা দারিদ্রতা হার মানেনি সুব্রত, অসুস্থ শরীর নিয়েই এসএসসি-তে জিপিএ-৫ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ বাহাদুর গ্রেফতার

নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা

সহিংসতার প্রতীকী চিত্র ছবিটি প্রতীকী, যা সহিংসতারর বিরুদ্ধে প্রতিবাদকে তুলে ধরেছে।

 

🖋️ নৃত্যের মঞ্চে লাশ

✍️ মোঃ খাত্তাব হোসেন

হুমকি এসেছিল,
দুই মাস ধরে,
চাঁদা না দিলে—
খুলে যাবে নরকের দরজার ফর্দে।

তারা এলো,
লাঠি, রড, ইট আর পাথর হাতে,
মানুষকে টেনে আনলো—
আলোর মুখ থেকে অন্ধকার রাতের সাথে।

আঘাত করতে করতে নিঃস্তব্ধ করলো,
উলঙ্গ শুধু শরীর নয়, সমাজের মুখও,
মাথা থেমে গেলো পাথরের নিচে—
তারপর নিথর দেহকে বানালো পায়ের তৃপ্তি।

না, লুকায়নি তারা।
তারা উল্লাস করেছে!
দেহের উপর উঠেছে,
নেচেছে, স্লোগান দিয়েছে,
তাল দিয়েছে মাথার উপর চাপিয়ে পা দিয়ে।
বলেছে— “দেখো!
চাঁদা না দিলে এটাই হবে পরিণাম!”

এখন?

ভিডিও ভাইরাল,
গর্ব হত্যা হয়ে গেছে,
তবুও কেউ বলছে— “হা হা”,
কেউ বলছে— “দলটা ভালো, দোষ তো অন্য পক্ষের!”

না, এটা শুধু একটি দল নয়,
না, এটা শুধু প্রতিপক্ষ নয়,
এই সহিংস গ্যাং সব জায়গায় আছে,
এই গোষ্ঠী—
কারো আদর্শ নয়, কারো প্রয়োজনীয় রক্ষাকবচ।

তাদের হাতে দেশের ভবিষ্যৎ,
তাদের হাতে গণতন্ত্রের কাঁদা-জল,
তাদের কাছে মানুষ শুধু ভোটার,
আর নিথর দেহ— কনটেন্ট।

তাই বলছি—

প্রতিবাদ করুন,
নইলে চাঁদার টাকা প্রস্তুত রাখুন,
আর যদি কিছুই না পারেন—
তবে নিজের নীরবতার উপর নৃত্য দেখার প্রস্তুতি নিন।

 

⚠️  This poem is symbolic and not directed at any individual or organization.

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অভিশাপ – শিশু নির্যাতনের বিরুদ্ধে মোঃ রাসেল আহমেদের প্রতিবাদী কবিতা

আরও খবর