Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ২২.৫৫°সে
শিরোনাম
বড়লেখায় আলোচনায় এ.বি সিদ্দিক দুলাল: তরুণদের আগ্রহ, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংযোগ দক্ষিণভাগে জমিয়ত পরিবারের যৌথ আলোচনা সভা, সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থানে শাহাদাত বরণ করলেন হাদি ঢাকা-৮ এর এমপি পদপার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, হাসপাতালে নাজুক অবস্থায় ভর্তি ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ডাটা বিনামূল্যে চাঁদাবাজির বিরুদ্ধে বজ্র প্রতিবাদ – মোঃ রাসেল আহমেদ নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা দারিদ্রতা হার মানেনি সুব্রত, অসুস্থ শরীর নিয়েই এসএসসি-তে জিপিএ-৫ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ বাহাদুর গ্রেফতার

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের

যমুনা অভিমুখে পদযাত্রা ঠেকাতে পুলিশি বাধা, জলকামান ও টিয়ার গ্যাসের মুখে আন্দোলনকারীরা

ঢাকাঃ

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচার দাবিতে চলমান কর্মসূচিতে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। পরে তাকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে স্থাপিত ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে যমুনার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। শহীদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই আন্দোলন চালিয়ে আসছেন তারা।

শুক্রবার বিকেল পর্যন্ত এই প্রতিবেদন লেখা সময়েও আন্দোলনকারীদের কর্মসূচি চলমান থাকতে দেখা গেছে। পরিস্থিতি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে, তবে ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের। তবে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

-দৈনিক বড়দিগন্ত

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বড়লেখায় আলোচনায় এ.বি সিদ্দিক দুলাল: তরুণদের আগ্রহ, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংযোগ
দক্ষিণভাগে জমিয়ত পরিবারের যৌথ আলোচনা সভা, সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান
ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থানে শাহাদাত বরণ করলেন হাদি
ঢাকা-৮ এর এমপি পদপার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, হাসপাতালে নাজুক অবস্থায় ভর্তি
সিলেটে মির্জা ফখরুল: নির্বাচনের বার্তা দিতে মাজার জিয়ারত ও দলীয় কর্মীদের মনোবল জাগাতে সফর
জুলাই ২০২৫: মাসজুড়ে যেসব গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে

আরও খবর