Header Border

ঢাকা, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৩°সে
শিরোনাম
বড়লেখায় আলোচনায় এ.বি সিদ্দিক দুলাল: তরুণদের আগ্রহ, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংযোগ দক্ষিণভাগে জমিয়ত পরিবারের যৌথ আলোচনা সভা, সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থানে শাহাদাত বরণ করলেন হাদি ঢাকা-৮ এর এমপি পদপার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, হাসপাতালে নাজুক অবস্থায় ভর্তি ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ডাটা বিনামূল্যে চাঁদাবাজির বিরুদ্ধে বজ্র প্রতিবাদ – মোঃ রাসেল আহমেদ নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা দারিদ্রতা হার মানেনি সুব্রত, অসুস্থ শরীর নিয়েই এসএসসি-তে জিপিএ-৫ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ বাহাদুর গ্রেফতার

অভিশাপ – শিশু নির্যাতনের বিরুদ্ধে মোঃ রাসেল আহমেদের প্রতিবাদী কবিতা

শিশুহত্যা, সমাজের নীরবতা ও বিবেকহীনতার বিরুদ্ধে এক গভীর সাহিত্যিক প্রতিবাদ।

অভিশাপ

লেখক: মোঃ রাসেল আহমেদ

কী ভয়ংকর!
কী নির্মম আজ এ পৃথিবী —
মানুষের মুখোশে ঘুরে বেড়ায়
অমানুষ একেকটি ছায়া,
যাদের পায়ের নিচে কুঁচকে মরে
ফুলের মতো শিশুরা।

ময়না, সৌরভ, আসিয়া —
তাদের নাম যেন চিরকালের কান্না হয়ে বাজে।
একেকটি শিশু ছিল ঘরের প্রদীপ,
আজ তারা কেবল নিস্তব্ধ কবরে শুয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার ময়নার চোখে স্বপ্ন ছিল,
দেউসহিলার সৌরভ মায়ের বুকের ধন।
মাগুরার ছোট্ট আসিয়া —
অপরাধটা কী ছিল তার, বলো?

পৃথিবী আজ এক নিষ্ঠুর খেলার মাঠ,
যেখানে রক্তই হলো একমাত্র উত্তরাধিকার।
সিলেটের ভোরে কেঁদে ওঠে বাতাস,
এক পিতৃছায়া হয় ভয়াল বিভীষিকা —
যে হাতে আদর ঝরার কথা ছিল,
সেই হাতে নেমে আসে হত্যার ছুরি!

এ কেমন সমাজ?
কী পশুত্বের সীমা পেরিয়ে গেলাম আমরা!
একটি শিশুর কফিন যখন কাঁধে ওঠে,
সেই কাঁধে আর জাতি দাঁড়ায় না।

অভিশাপ হোক!
তাদের বুকের ভেতর আগুন জ্বলুক,
যারা শিশুকে দেখে না আলোর প্রতিচ্ছবি,
বরং দেখে দানবীয় খেলনার মত।
জানি না কোন গ্রহে তাদের হৃদয়,
যেখানে কান্না পৌঁছায় না, পৌঁছায় না ব্যথা।

তবে কি আজ শিশুরা আর নিরাপদ নয়?
তবে কি আমরা আর মানুষ হবো না?
এই প্রশ্নগুলো জ্বলে আমার হৃদয়ে,
জ্বলে প্রতিটি মায়ের নিঃশ্বাসে।

যদি এ জাতির বিবেক না জাগে,
তবে অভিশাপ থাক এই সভ্যতার নামে,
যেখানে শিশুর হাসি ঠাঁই পায় না,
শুধু ঠাঁই পায় কবর আর বিচারহীনতা।

চলো, গর্জে উঠি —
চলো, আগুন ধরাই এই নীরবতার দেয়ালে।
যে জাতি শিশুকে রক্ষা করতে পারে না,
তার গর্বে পতাকা উড়বে কীভাবে?

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা

আরও খবর