মেরাজ-
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে আজ ১৮ জুলাই (শুক্রবার) দেশে পালিত হবে ‘ফ্রি ইন্টারনেট ডে’। এদিন সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ১ জিবি বিনামূল্যে ইন্টারনেট ডাটা, যা ব্যবহার করা যাবে ৫ দিন পর্যন্ত। বিটিআরসি জানায়- জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে নেওয়া এই উদ্যোগে দেশের চার মোবাইল অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
যেভাবে ডাটা একটিভ করবেনঃ
গ্রামীণফোন (GP) *121*1807#
রবি (Robi) *4*1807#
বাংলালিংক *121*1807#
টেলিটক (Teletalk) *111*1807#
শর্ত: অফারটি শুধুমাত্র ১৮ জুলাইয়ের মধ্যে ডায়াল করলেই কার্যকর হবে।
বিটিআরসি ইতোমধ্যে সব মোবাইল অপারেটরকে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে, যাতে নির্ধারিত তারিখে সকল গ্রাহকের জন্য এই সুবিধা নিশ্চিত করা হয়।
সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)
-দৈনিক বড়দিগন্ত
আরও পড়ুনঃ

৩১.৯৩°সে