বিনোদন প্রতিবেদকঃ
বিশ্ব সংগীতজগতে এক অনন্য নাম—কনি ফ্রান্সিস। ১৯৫০ থেকে ১৯৬০ দশকের সংগীতপ্রেমীদের কাছে যিনি একদম হৃদয়ের কাছাকাছি, সেই কনি ফ্রান্সিস আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনও অ্যালবাম নয়—বরং একটি পুরনো গানের অপ্রত্যাশিত ভাইরাল হওয়া ও তাঁর সাম্প্রতিক অসুস্থতা মিলিয়ে তিনি আবার শিরোনামে।
“Pretty Little Baby.”—১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত এই গানটি সম্প্রতি TikTok ও ইউটিউব শর্টসে হঠাৎ ভাইরাল হয়ে যায়। এক প্রজন্ম আগের নরম কণ্ঠ আর মায়াময় সুর যেন নতুন প্রজন্মকেও ছুঁয়ে যাচ্ছে। ইতোমধ্যে গানটির উপর তৈরি ভিডিওগুলো মিলিয়ে ভিউ ছাড়িয়েছে ২০০ কোটিরও বেশি।
এই গান ভাইরাল হওয়ার কয়েক দিনের মধ্যেই আসে দুঃসংবাদ। ৮৭ বছর বয়সী কনি ফ্রান্সিস হঠাৎ ক-রে “চরম শারীরিক যন্ত্রণা” অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা পর্যবেক্ষণ শেষে বর্তমানে তাঁকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করেছেন।
সংগীতজগতের প্রতিক্রিয়া-
বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে তার শারীরিক অবস্থা নিয়ে। অনেকেই সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিয়েছেন। কেউ লিখেছেন, “তাঁর গলা শুনে আমার মায়ের কথা মনে পড়ে।” আবার কেউ বলেছেন, “এই গানটা এখন আমার সন্তানও গুনগুন করে।”
পুরনো গান, নতুন ভালোবাসা-
প্রযুক্তির বদৌলতে পুরনো সুর নতুন করে জনপ্রিয় হচ্ছে—এ যেন তারই এক নিখুঁত উদাহরণ। কনি ফ্রান্সিসের এই ভাইরাল হওয়া প্রমাণ করে, সত্যিকারের সঙ্গীত কখনও পুরনো হয় না।
-দৈনিক বড়দিগন্ত

৩৩.১°সে