Header Border

ঢাকা, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৩°সে
শিরোনাম
বড়লেখায় আলোচনায় এ.বি সিদ্দিক দুলাল: তরুণদের আগ্রহ, তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংযোগ দক্ষিণভাগে জমিয়ত পরিবারের যৌথ আলোচনা সভা, সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থানে শাহাদাত বরণ করলেন হাদি ঢাকা-৮ এর এমপি পদপার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, হাসপাতালে নাজুক অবস্থায় ভর্তি ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: সব মোবাইল গ্রাহক পাচ্ছেন এক জিবি ডাটা বিনামূল্যে চাঁদাবাজির বিরুদ্ধে বজ্র প্রতিবাদ – মোঃ রাসেল আহমেদ নৃত্যের মঞ্চে লাশ – সহিংসতা ও নীরবতার বিরুদ্ধে এক সাহসী কবিতা দারিদ্রতা হার মানেনি সুব্রত, অসুস্থ শরীর নিয়েই এসএসসি-তে জিপিএ-৫ গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ বাহাদুর গ্রেফতার

উল্লাপাড়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা-ছেলে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উল্লাপাড়া উপজেলার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মান্নান খন্দকার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত রিকশায় করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে নুর জাহান হোটেলের সামনে মহাসড়কের পাশে গর্ত থাকায় রিকশাটি সড়কের মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়া অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার।

আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছি। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

-দৈনিক বড়দিগন্ত

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আরও খবর